বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডিমলয়া রোপা আমন ধানে নমুনা শস্য কর্তন সম্পন্ন

Coder Boss
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯৫ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় রোপা আমন ধানে নমুনা শস্য কর্তন সম্পন্ন আগাম জাত বিনা ধান-১৭ এ সম্ভাবনার ইঙ্গিত
চলতি রোপা আমন মৌসুমে নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট ব্লকের হাজিপাড়া গ্রামে নমুনা শস্য কর্তন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইমরানুজ্জামান, উপজেলা কৃষি অফিসার জনাব মীর হাসান আল বান্না, পরিসংখ্যান বিভাগের প্রতিনিধি, সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা।
কৃষক মোঃ আমিরুল ইসলামের জমিতে উৎপাদিত ‘বিনা ধান-১৭’ জাতের ধানে নমুনা কর্তনের মাধ্যমে ফলন নির্ধারণ করা হয়। ময়েশ্চার মিটারের মাধ্যমে পরীক্ষায় দেখা যায়, শুকনো ধানের ফলন প্রতি হেক্টরে ৫.২৮ মেট্রিক টন পাওয়া গেছে, যা এ অঞ্চলের জন্য একটি আশাব্যঞ্জক ফলাফল।
উপজেলা কৃষি অফিসার জনাব মীর হাসান আল বান্না জানান, “বিনা ধান-১৭ একটি আগাম জাতের ধান। এতে কৃষকরা ধান কেটে সময়মতো আলু, সরিষা কিংবা শীতকালীন সবজি আবাদ করতে পারবেন। ফলে জমির সর্বোচ্চ ব্যবহার ও কৃষকের লাভজনক উৎপাদন নিশ্চিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান বলেন, কৃষির বৈচিত্র্য ও আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদই বর্তমান সময়ের দাবি। সরকার কৃষকের পাশে আছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত কৃষক-কৃষাণীরাও জানান, বিনা ধান-১৭ এর আগাম ফসল কেটে তারা পরবর্তী আবাদে আরও উৎসাহী হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102