শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

মোরেলগঞ্জে শিশু ও কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৭২ Time View

 

শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:

“আমি কন্যা শিশু, স্বপ্নপুরী স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে উদযাপন করা হয়েছে শিশু ও কন্যা দিবস ২০২৫।

 বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভার সঞ্চালনা করেন দলনেত্রী মরিয়ম আক্তার। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রবীন্দ্রনাথ বিশ্বাস।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবউল্লাহ। সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইখতিয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপজেলা জামাতে ইসলামীর আমির মাওলানা শাহাদাত হোসেন, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন” এর প্রতিনিধি শারিয়া ইসলামসহ অনেকে।

আলোচনায় বক্তারা কন্যা শিশুদের অধিকার, নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে কন্যা শিশুর অবস্থানকে আরও দৃঢ় করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102