বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন

জলঢাকায় নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৭৫ Time View

 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পাশাড়িপাড়া এলাকায় নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বটতলা চাড়ালকাটা নদীতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু হলো — হাসান আলী (১০), পিতা আতিয়ার রহমান ও মাসুম (৮), পিতা রিদয় হোসেন। দুজনই মামাতো–ফুফাতো ভাই বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে দুই শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হলেও তারা আর উঠছিল না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান চালিয়ে নদী থেকে শিশু দুজনের মরদেহ উদ্ধার করে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এ মৌসুমে নদীর বিভিন্ন জায়গায় পানির নিচে গভীর খাদ তৈরি হয়েছে, যা বাইরে থেকে সহজে বোঝা যায় না। ফলে শিশুরা প্রায়ই বিপদের মুখে পড়ে।
ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নদীতীরবর্তী এলাকার অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে শিশুদের একা পানিতে না নামাতে অনুরোধ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102