রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান

জগন্নাথপুরে নদীতে পড়ে যুবক নিখোঁজ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

 

শাহ্ ফুজায়েল আহমেদ
বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বরশি দিয়ে মাছ শিকারের সময় কুশিয়ারা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন এক যুবক।

নিখোঁজ যুবক বিপ্লব বিশ্বাস (৩৩)। তিনি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রাণীনগর গ্রামের ধীরেন্দ্র বিশ্বাসের ছেলে।

বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজার সংলগ্ন রাণীগঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

জগন্নাথপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে রাণীগঞ্জ বাজার সংলগ্ন খেয়াঘাটে বসে কুশিয়ারা নদীতে মাছ ধরছিলেন যুবক বিপ্লব বিশ্বাস। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলে নৌকা থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102