শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে বাগেরহাট জেলা জামায়াতের স্মারকলিপি পেশ

Coder Boss
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৯ Time View

শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ০৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাগেরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখা।
রবিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি জমা দেন বাগেরহাট জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে এদিন বেলা ১২ টার দিকে জামায়াতের কয়েক হাজার নেতা-কর্মীদের নিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের আগে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রবেশ করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির, খুলনা অঞ্চল টিম ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জেলা জামায়াতের নায়েবে আমির জননেতা এ্যাডঃ মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, মাওলানা আলতাফ হোসাইন,শেখ মনজুরুল হক রাহাদ,মাওলানা আবুল কাশেম, ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ মোর্শেদ আলম ও সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ। জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা ফেরদাউস আলী, ফকিরহাট উপজেলা আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান,কচুয়া উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, মংলা উপজেলা আমির মাওলানা আবু হানিফ ও বাগেরহাট পৌর আমির মাওলানা শামীম আহসান সহ বিভিন্ন সাংগঠনিক থানা শাখার নেতা-কর্মীবৃন্দ।
জামায়াত কর্তৃক প্রদত্ত স্মারকলিপিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ যে দাবি জানিয়ে আসছে তার দ্রুত বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রতি দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102