রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান

ঢাকায় শিক্ষকদের আন্দোলনে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বাদশাগঞ্জে  প্রতিবাদ মিছিল

Coder Boss
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০১ Time View

 

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার বাদশাগনজ ডিগ্রি কলেজ ও বাদশাগনজ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও, কর্মচারীরা এক প্রতিবাদ মিছিল বের করেন।গত ১২/১০/২০২৫ইং তারিখে ঢাকায় শিক্ষকদের আন্দোলনে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এ মিছিল বের করেন। মিছিলটি বাদশাগনজ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে বাজারের পশ্চিম দিক দিয়ে বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে সারা বাজার প্রদক্ষিণ করে বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।মিছিল শেষে বক্তারা বলেন, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি ঘোষণা করব।বাদশাগনজ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক বলেন,শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড, কিন্তু আজকে এই শিক্ষকের উপর হামলা কেন।আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি পালন করে যাব। বাদশাগনজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন,১২তারিখে ঢাকায় আমাদের আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাথে আজ থেকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি হিসেবে কর্মবিরতি ঘোষণা করলাম।আমরা প্রতিবাদ মিছিল নিয়ে ধর্মপাশা উপজেলায় যার। আরো বক্তব্য রাখেন বাদশাগনজ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইস্তেখার চৌধুরী স্বপন, তিনি জোরালো কন্ঠে বলেন আমরা তো অন্যায় কিছু আবদার করিনি সরকারের কাছে। যিনি দেশ পরিচালনা করছেন তিনিও তো একজন শিক্ষক ছিলেন।শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর, আর আজকে এই শিক্ষকের উপর হামলা করছে সরকার।আমরা তা মেনে নিতে পারি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102