বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ আমরা শিক্ষক

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮৩ Time View

কলমেঃ সাহেলা সার্মিন

আমরা শিক্ষক আমরা বাংলাদেশি
দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়েও –
পুলিশের হাতে লাঠি গুতোয় মরি।
এক বই এক পাঠ একই সিলেবাসে পরীক্ষা
আমরা নাকি ছাত্রদের দিতে পারিনা দীক্ষা।
দেশের মোট ৯৭% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে
মাত্র তিন পারসেন্ট সরকারি হলেও-
ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব হয় আমাদের রকমারি পাঠে;
অথচ নাদান মূর্খরা বলে,আমরা নাকি পড়াতে পারিনা!
আমাদের কোনো অধিকার নাই ন্যায্যতা চাওয়া!
আমরা মানুষ, শিক্ষকতা পেশা
ছেলেমেয়েদের শিক্ষা দিয়ে গঠন করাই নেশা।
হালাল পয়সা উপার্জনে, করবো সুখ-ভোগ,
জানতামনা শিক্ষকের কপালে থাকবে এমন দুর্ভোগ!
পার্শবর্তী দেশগুলোতে শিক্ষকের কতো মর্যাদা,
কোরিয়ায় শিক্ষকরা পান মন্ত্রীর মর্যাদা।
আমাদের দেশে রাজনৈতিক উস্কানিতে
শিক্ষকের গলায় উঠে জুতার মালা,
সর্বনিম্ন বেতন দিয়েও গালি দেয় “শালা”, অথচ
যুক্তরাষ্ট্রে শিক্ষকদের দেয়া হয় ভি আই পি মর্যাদা;
আর আমাদের শিক্ষকরা প্রতি বছর সামান্য দাবীতে
পুলিশি নির্যাতন সহ গায়ে হাত তোলে!
এই চীনেও সবচেয়ে মর্যাদা দেয় শিক্ষকদের
বাংলাদেশের শিক্ষকরাই যুগ-যুগ ধরে শিকার হচ্ছে নিগ্রহের।
আজও বিশ পার্সেণ্ট বাড়ি ভাড়া,
পনেরো’শ টাকা চিকিৎসা ভাতার দাবীতে –
কেড়ে নিচ্ছে রক্ত,টেনে হিঁচড়ে করছে আহত!
বড় লজ্জায় বলতে হয়,জাতির বিবেক এমনি ভূলুণ্ঠিত!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102