বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

পাঁচ দফা দাবিতে নীলফামারীতে জামায়াতে ইসলামী’র মানববন্ধন অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৭৮ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১৫ অক্টোবর) নীলফামারীতে মানববন্ধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামী’র আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল লতিফ আল ফারুক, জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, জেলা কর্মপরিষদ সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের মতামত প্রতিফলিত করতে জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি। দাবিগুলোর মধ্যে রয়েছে
১. পিআর পদ্ধতিতে (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) নির্বাচন ব্যবস্থা চালু করা,
২. নির্বাচন ঘিরে অস্পষ্টতা ও জুলুম-নির্যাতন বন্ধ করা,
৩. বিরোধী রাজনৈতিক দল ও কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করা,
৪. প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, এবং
৫. সাধারণ জনগণের অংশগ্রহণ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা।
সভায় বক্তারা বলেন, এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে এটি সময়ের দাবি।
এই মতবিনিময় সভার মাধ্যমে জেলার প্রতিটি মানুষের মাঝে দলের দবিগুলো প্রচার করা ও দাবি বাস্ত বায়ন করার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আসা ব্যক্ত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102