শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা: এতো সহজ = কবি: মোঃ আমির হোসেন

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ Time View

তুমি যেমন করে বল
সব কি এতো সহজ?
নিষ্পাপ মুখের হাসি
সলিড ভালোবাসাবাসি এতো সহজ?
ফুল ফুটতে দেখা?
তুমি ফুটন্ত ফুল দেখেছ
ফুটতে কি দেখেছ?
ফুল ফোটা কি এতো সহজ?
কবে দেখেছ তুমি বিকল্প মন-
সারাক্ষণ তীব্র দহন
এতো সহজ মানব জীবন?
যা তুমি মনে করো!
বৃষ্টি ঝরছে কত?
হিসাব করেছ?
সবার জীবনযাপন কি এতো সহজ?
নয়নের জল কি সহজ?
জমিয়ে কি রাখা যায়?
ভালোবাসি বলা সহজ-
ভালোবাসা কি এতই সহজ?
যত করে তুমি বলো?
কালো ছাড়া কি আলোকিত হয় আলো?
সবাই কি নষ্ট?
পথভ্রষ্ট!
গণহারে বলা যায় কিন্তু গণহারে কি প্রমাণ হয়?
তুমি যাকে শত্রু মনে করো-
সে কি এতো সস্তা?
বালির বস্তা চাইলেই কি পাওয়া যায়?
জীবনের বিবর্তন
মরণ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102