বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

নিয়ামতপুরে গ্রামীন জনপদে দিনের বেলায় রহস্যজনক চুরি। জনমনে আতংক

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮৭ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নিয়ামতপুরে গ্রামীণ জনপদে ভর দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা বাড়ির তালা ভেঙে আট ভরি স্বর্ণ ও নগর দুই লক্ষ টাকা নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের মনিমুল লাল্টু মাস্টারের বাড়িতে। এমন চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক নেমে এসেছে বাড়ীতে বাড়ীতে। চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু।
জানা যায়, ঘটনার দিন বাড়ির মালিক মুনিমূল ও তার স্ত্রী পাসপোর্ট গ্রহণের জন্য সকালে নওগাঁ পাসপোর্ট অফিসে যান। এ সুযোগেই চোরেরা নির্বিঘ্নে বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। বাড়ির ভিতরের প্রবেশ করে তারা ঘরের আলমারির লকার ভেঙে নগদ ২ লক্ষ টাকা ও আটভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
দুপুর দেড়টার টার দিকে মণিমূল স্বস্ত্রীক বাড়িতে ফিরে দেখেন বাড়ীর বাহিরের দরজায় অন্যতলা লাগানো।এতে বিষয়টি সন্দেহজনক মনে হলে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখেন, শুধুমাত্র একটি ঘরের আলমারির লকার ভেঙ্গে সন্তানের চিকিৎসার জন্য রাখা ২ লক্ষ টাকা ও ৮ ভরি স্বর্ণা লঙ্কার চুরি গেছে। চুরি শেষ চোরের দল পেছনের দরজা দিয়ে বেরিয় যায় এবং সেই দরজায়ও নতুন তালা লাগিয়ে চলে যায় তারা। ঘটনাটি পুলিশকে জানালে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভরদুপুরে সংঘটিত এ রহস্যজনক চুরির কোন ক্লু উদ্ধার করতে পারেনি এলাকাবাসী বা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102