শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই শিক্ষার্থীর

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ Time View

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজের দুই শিক্ষার্থীর।

২২ সেপ্টেম্বর রবিবার আনুমানিক সকাল ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার  কাইচাইল  ইউনিয়নের দক্ষিণকান্দী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  উদ্ধার কাজ চালায়।

নিহতরা হলেন, নড়াইলের কালিয়া থানার ফুলদার গ্রামের মো: রবিউল শেখের ছেলে তিতাস (১৮) ও তাঁর সহপাঠী একই থানার রঘুনাথপুর গ্রামের 

ইজাজুল ইসলাম উৎস (১৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী    জানায়, দুই শিক্ষার্থীই নড়াইল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো। তারা ফাইনাল পরিক্ষা শেষে ৪ টি মোটরসাইকেল যোগে ৮ জন বন্ধুরা একত্রে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে আজকে সকালে বাড়িতে ফিরছিলেন সবাই। পথিমধ্যে অন্যান্য  বন্ধুদের সঙ্গে নিহতদের মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌছালে নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলে একজন ও পরে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ আনাম জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহতদের সহপাঠীরা জানায়, তারা কয়েকজন অন্য বাইকে পেছনে ছিলেন। পথেমধ্যে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হলো। দুই বন্ধুর এমন মৃত্যুতে আমরা দিশেহারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102