শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

গোয়াইনঘাটে ইজারাকৃত বালু মহালের নৌকা থেকে চাঁদা দাবির অভিযোগ

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ Time View

সিলেট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে ইজারাকৃত বালু মহালের বালু বহনকারী নৌকা থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

অভিযোগ করে বালু মহালের ইজারাদার সুবাস দাস বলেন, গত ২৯/০৪/২০২৪ তারিখের ০৫.৪৬.৯১০০.০০৮.৫২.০০৫.২১.৬৭৪ ও ০৫.৪৬.৯১০০.০০৮.৫২.০৪৮.২০.৬৭৩ স্মারকে সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে সরকারি ইজারার মাধ্যমে সারী নদী বালু মহাল ০১ পাঁচ সেউতি গং ও লেংগুড়া বালু মহাল ভ্যাট আয়করসহ ১,৩১,৯০০০০(এক কোটি একত্রিশ লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যে পরিশোধ করে ইজারা গ্রহণ করি। ইজারা গ্রহণের পর থেকেই দেশে চলমান আন্দোলনের ফলে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। চাঁদাবাজরা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কোন ভাবেই মূলধন উঠানো সম্ভব নয়। তাই লোকসান হবে অর্ধ কোটির মতো।

ইজারাদার সুবাস দাস আরো বলেন, যথারীতি ইজারাকৃত বালু মহাল থেকে বালু উত্তোলন হচ্ছে। কিন্তু বৈধ বালু মহালের বালু বহনকারী নৌকা গোয়াইনঘাট উপজেলা সদরের কাছে গেলে একদল চাঁদাবাজ চাঁদা নিতে নৌকা গুলো আটকে দেয়। সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সিলেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোয়াইনঘাট, সহকারি কমিশনার ভূমি গোয়াইনঘাট এর কাছে জোর দাবি করে বলেন, তদন্ত পূর্বক চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও আমার বৈধ বালু ভর্তি নৌকা গুলো ছাড়িয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

জানা যায় গতকাল ২১ সেপ্টেম্বর গোয়াইনঘাট সদর এলাকার গোয়াইন নদীতে বালু ভর্তি নৌকাগুলো গেলে কিছু দুষ্কৃতিকারী চাঁদাবাজ নৌকা আটকে দেয়। নাম প্রকাশ না করার শর্তে লেংগুড়া গ্রামের এক ব্যবসায়ী বলেন, অনেক দিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম বলে চাঁদা দাবি করে আসছিলো উপজেলার লেংগুড়া গ্রামের মো:ফয়ছল আহমদ এর ছেলে আজমল আলী(২৩)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102