বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবি ও গীতিকার মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

 

লাল সবুজের দেশে

আমার দেশে সূর্য উঠে
রক্ত লাল হয়ে।
সাত সকালে মাঝি ভাই,
নৌকা চলে বয়ে।

ফুল বাগিচায় ফুলেরা সব,
উঠলো ফুটে হেঁসে।
নীল আকাশে মেঘেরা যেন,
যাচ্ছে ভেসে ভেসে।

সূর্য এসে মাথার উপর,
দাড়ায় যখন ঠিক।
মৃদু ঢেউয়ে জলগুলো সব,
করছে চিক চিক।

গাছে গাছে পাখি ডাকে,
নানা সুরে সুরে।
ময়না কোকিল বাসা বাঁধে,
জায় না তারা দুরে।

মুক্ত হাওয়ায় শীতল বাতাস,
জুড়াই বসে শরীর।
ধুসর হয়ে গোধূলির সূর্য,
ঈশান কোনে গড়িল।

সূর্য মামা ডুবলো এবার,
সাগর জলে শেষে।
লাগলে ভালো আসতে পারো,
লাল সবুজের দেশে।

লাল সবুজের টিয়ে

গাছের ডালে বসলো এসে,
লাল সবুজের টিয়ে।
সবুজ শাড়ি পড়েছে আজ,
আলতা পায়ে দিয়ে।

হাত ছানি দিয়ে ডাকছে খোকা,
এসো মোদের বাড়ি।
তোমায় নিয়ে দেব আমি,
মেঘের দেশে পারি।

প্রজাপতি বলছে ডেকে ওরে,
দাঁড়াও ছোট্ট খোকা।
দেখছি তবে তুমি এখন,
আগের মতন বোকা।

খুকি বলছে দাঁড়াও এবার,
লাল সবুজের টিয়ে।
মেঘের দেশে আমিও যাবো।
যাও না আমায় নিয়ে।

মাঘের কাছে সেরা তুমি

সবাই যখন থাকে দুরে,
মা থাকে কাছে।
মা ছাড়া অন্য কেহ,
থাকে না পাশে।

মা কাছে এসে তোমার,
খোঁজ খবর লয়।
সুখ দুঃখ হাসি কান্নার,
দুটো কথা কয়।

মায়ের সাথে বল্লে কথা,
কি যে ভালো লাগে।
মায়ের মুখে হাসির কথা,
স্বপ্ন ছোঁ’ য়া জাগে।

মায়ের মত এই দুনিয়ায়,
বাসে না অতো ভালো।
মায়ের কাছে সেরা তুমি,
হও না যতো কালো।

কবি ও গীতিকার
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা,
লালমনিরহাট, বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102