শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বাগেরহাটে শেখ হাসিনা ও শেখ তন্ময়ের ফাঁসির দাবিতে বিক্ষোভ

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ Time View

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটে শেখ হাসিনা, শেখ তন্ময়, শেখ হেলালসহ আওয়ামী লীগের দোসরদের বিচার এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

রবিবার(২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট জেলা বিএনপির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, মাওলানা আসলাম হোসেন, অ্যাড. হিরক মিনা, শিকদার ইমরান হোসেন, নুরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বাগেরহাটের কোনো উন্নয়ন হয়নি। বরং শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন তার ছেলে শেখ তন্ময়কে সংসদ সদস্য বানিয়েছেন। মাত্র ৩২ বছর বয়সে সংসদ সদস্য হয়ে শেখ তন্ময় এই জেলায় যা ইচ্ছে তাই করেছেন। প্রতিটি ঠিকাদারি কাজে চাঁদাবাজি, মাদক ব্যবসার ভাগ নেওয়া থেকে শুরু করে এমন কোনো অনিয়ম নেই তা করেননি। এক কথায় বাগেরহাটকে বসবাসের অযোগ্য করে রেখে গেছেন তারা।

এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান টুকু, সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, শ্রমিক লীগ নেতা খান আবুবকর সিদ্দিকের অত্যাচার ও অনিয়মে বাগেরহাটবাসী অতিষ্ঠ ছিল। তাদের সবার বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সহস্রাধিক বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন, শেখ তন্ময়, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান টুকু, সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, শ্রমিক লীগ নেতা খান আবুবকর সিদ্দিকের ফাঁসি চাই লেখা ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102