বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কটিয়াদীতে বালতির পানিতে চুবিয়ে নিজের সন্তান কে হত্যার অভিযোগ

Coder Boss
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০৫ Time View
রতন ঘোষ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে বালতির পানিতে চুবিয়ে ১ মাসের নিজের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে, মা তাহমিনা আক্তার মুন্নির বিরুদ্ধে।
গতকাল ২১শে অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ভাট্টা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম, নূর হাসান তোহা (১মাস)। সেএকই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত মঙ্গলবার দুপুরে ও মা তাহমিনার কোলে ছিল শিশু তোহা। দুপুরেই শিশুর বাবা নূর মোহাম্মদ বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী  তাহামিনা অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছেন। তখন শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে, তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। এক পর্যায়ে তাহমিনা নিজেই ঘরের একটি বালতির দিকে ইঙ্গিত করলে, সেখানে খোঁজ করতেই বালতির পানিতে শিশুটির মরদেহ  পাওয়া যায়। এ সময় তাহমিনা আক্তার মুন্নি নিজেই শিশুটিকে হত্যার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। পরে তিনি আবারও নাকি অচেতন হয়ে পড়েন।
 স্থানীয় সূত্রে জানা যায় তাহমিনা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অস্থির আচরণ করতেন। পরিবারের পক্ষ থেকে একাধিকবার কবিরাজি চিকিৎসা ও করানো হয়েছিল। এলাকাবাসীর ধারণা, তিনি মানসিক ভারসাম্য হারিয়েই নিজের সন্তানকে হত্যা করেছেন। ঘটনার পরপর কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের  জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা  বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।
এদিকে স্থানীয়  ইউপি সদস্য মোঃ মোস্তফা বলেন, ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্য হারিয়েই,শিশুটির মা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।খবর পেয়ে স্থানীয়রা দ্রুত বালতি থেকে শিশুর লাশ উদ্ধার করে। বর্তমানে মানসিক ভারসাম্যহীন মা তাহামিনা অচেতন অবস্থায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শিশুটির মা অসুস্থ থাকায়, তাকে পরিবারের জিম্মায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102