শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

খুলনা আর্ট একাডেমির নবীন শিশুশিল্পীর অনন্য ভালোবাসা প্রকাশ

Coder Boss
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২৩ Time View

 

প্রেস বিজ্ঞপ্তি

খুলনা আর্ট একাডেমির নবীন শিশুশিল্পী নৈঋত তরফদার একাডেমিতে ভর্তি হওয়ার মাত্র তিন দিনের মধ্যেই চিত্রশিল্পী মিলন বিশ্বাস-এর প্রতিকৃতি অঙ্কন করে তাঁকে উপহার দেন।এই ঘটনাটি একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এক অনন্য আবেগময় পরিবেশ সৃষ্টি করে।চিত্রশিল্পী মিলন বিশ্বাস বিস্মিত হয়ে ছোট্ট নৈঋতের কাছে জানতে চান, “তুমি আমার ছবি এঁকেছ কেন?”নৈঋত বিনয়ের সঙ্গে উত্তর দেয়, “স্যার, আপনাকে অনেক ভালো লাগে, তাই আপনার ছবিটা এঁকেছি।পরবর্তীতে মিলন বিশ্বাস প্রশ্ন করেন, “তুমি কি আমাকে দেখে এঁকেছো?”নৈঋত হাসিমুখে বলে, “স্যার, আমি আপনাকে মন থেকে অনুকরণ করে এঁকেছি।”শিশুশিল্পীর এই নিষ্পাপ উত্তর শুনে চিত্রশিল্পী মিলন বিশ্বাস অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত হন।তিনি নৈঋতকে আশীর্বাদ করেন এবং বলেন,“শিল্পের ছোঁয়ায় তোমার জীবন হোক আলোকিত। মন থেকে আঁকো, মন থেকে ভালোবাসো। একদিন তুমি বড় শিল্পী হবে এবং পিতা-মাতার মুখ উজ্জ্বল করবে।”নৈঋত তরফদারের পিতা-মাতা সন্তানকে শিল্পচর্চায় উৎসাহিত করার জন্য খুলনা আর্ট একাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তারা বলেন, “আমরা গর্বিত যে আমাদের সন্তান শিল্পের পথে এগিয়ে যাচ্ছে, এবং মিলন বিশ্বাস স্যারের মতো মহান শিক্ষক তার প্রেরণা।”চিত্রশিল্পী মিলন বিশ্বাস নৈঋতের পিতা-মাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন,“শিশুকে শিল্পের পথে অনুপ্রাণিত করতে পরিবারই সবচেয়ে বড় ভূমিকা রাখে। এমন সচেতন ও স্নেহশীল অভিভাবকদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”এই ঘটনাটি খুলনা আর্ট একাডেমির সবার মধ্যে গভীর অনুপ্রেরণা জাগিয়েছে।এ যেন এক সুন্দর বার্তা ভালোবাসা, শ্রদ্ধা ও শিল্পচর্চাই একজন শিল্পীর প্রকৃত পরিচয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102