রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে মা ও মেয়ে নিহত, আহত ১০

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮০ Time View

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ- সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার এলাকায় বাস উল্টে খাদে পড়ে মা ও মেয়েসহ ২ জন নিহত হয়েছে এবং আরো ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ই অক্টোবর) ভোর সাড়ে ৫ টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি সেজুতি ট্রাভেল যাত্রীবাহী এসিবাস সুনামগঞ্জ আসার পথে পাগলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশ্ববর্তী খাদে পড়ে গিয়ে এমন হতাহতের ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থলে মা মেয়েসহ ২ জন নিহত হয় এবং আরো ১০ জন আহত হন। নিহতরা হলেন মনজুরা আক্তার(৩৭) স্বামী আব্দুল্লাহ আল মামুন এবং আয়েশা সিদ্দিকা(১০) পিতা আব্দুল্লাহ আল মামুন, সাং- দোয়ালিয়া,জেলা চাদপুর এবং বর্তমান ঠিকানা মেরাজনগর,বি ব্লক,কদমতলী ঢাকা। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্হলে এসে নিহত এবং আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে দূর্ঘটনাট বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102