বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

ভারতীয় কবি প্রিয়াংকা নিয়োগী’র একগুচ্ছ কবিতা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৩২ Time View

 

শান্তির ভাবনা

শান্তির ভাবনা প্রজ্জ্বলিত প্রদীপে,

আকাশ ছুঁয়ে যায় নিয়ম ঘেরে।

শান্তির পিছু ছুটে দেখে নিতে,

শান্তি কাকে বলে বুঝে নিতে।

কিভাবে থাকলে চললে বললে,

শান্তির পথ প্রশস্ত হবে।

সবটাই নিজের কাছে,

ভাবনার উপর সমস্ত কিছু।

যদি ভাবা যায় থাকব শান্তিতে,

পথ বেরোবে প্রতিটি স্তরে।

ক্ষুধা নিয়ে শান্তিতে কেউ পারেনা থাকতে,

বস্ত্র বাসস্থান ও পেট ভর্তিতে,

শান্তির নক্সা কাটে মুহূর্তে।

জীবনে শান্তি চাইলে,

শান্ত রাখতে হবে,

শান্ত পথে সমস্ত কাজ করতে হবে।

যুদ্ধ করে কখনো শান্তি স্থাপন হয় না যে,

যুদ্ধ না হয় তার ব্যবস্থা করতে হবে প্রতিক্ষণে।

সুন্দর ব্যবহার শান্তির স্বাগতমে।

শান্তির প্রকৃতি

মুক্ত মনে সবুজ গাছপালা দেখা,
নিজেকে ঝরঝরে অনুভব করা।
“নেই কোনো সমস্যা”,
বুঝে চলা নিয়ন্ত্রণে থাকা,
ঝগড়া অশান্তি হিংসা থেকে দূরে থাকা,
প্রকৃতি উপলব্ধিতে ফুরফুরে থাকা,
দৃশ্য তাকানো ঠান্ডা,
শান্তি উপলব্ধির পালা।

শান্তির খোঁজ

প্রথমে খুশি হও তারপর সুখী হবে,
মন খুশিতে থাকলে মন ঠান্ডা থাকবে,
মন ঠান্ডাতে শান্তি অনুভব হবে।
প্রকৃত শান্তি “শৃঙ্খলায়” রাখে,
দীর্ঘ পথ স্নিগ্ধ রাখতে শান্তি ভূমিকাতে।
অশান্তি জীবন দূর করতে পারে,
শান্তির পথ বেঁছে নিলে।

প্রশ্ন এখন তবে!
“শান্তি কি” ভেবেছো কখনও!
জীবন আনন্দের রাখার উপায় বের করেছো!
শান্তি কখনও উশৃঙ্খলতাকে দেয়না প্রশ্রয়,
এটা বুঝে গেলে জীবন শাস্রয়।
শান্তির খোঁজ করলে,
জীবন শান্তির পথ পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102