শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানুকে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২৬ Time View

 

নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার সকাল ১১টায় খুলনা আর্ট একাডেমিতে অনুষ্ঠিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানু ঢাকা থেকে খুলনায় পৌঁছে প্রথমেই খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, সহকারী পরিচালক শিলা বিশ্বাস, হ্যান্ডরাইটিং শিক্ষক ধনঞ্জয় রায়, সহকারী শিক্ষিকা তানিয়া সুলতানা এবং একাডেমির শিশুশিল্পীরা।চিত্রশিল্পী মিলন বিশ্বাস শুভেচ্ছা প্রদানকালে বলেন, “আহমেদ হোসাইন ছানু সাংবাদিকতার জগতে সততা, নিষ্ঠা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি নবীন প্রজন্মকে আলোকিত করার স্বপ্ন নিয়ে কাজ করছেন। ঢাকায় থেকেও তিনি খুলনা আর্ট একাডেমির সুখ-দুঃখে পাশে থাকেন এবং আমাদের ‘সুখ পুষ্প স্মৃতি ঐতিহ্য সংরক্ষণশালা’-এর জন্য একটি ঐতিহ্যবাহী জলনেতি উপহার দিয়েছেন। আজ তাঁর আগমন আমাদের জন্য গর্ব ও আনন্দের।”শুভেচ্ছা গ্রহণ করে আহমেদ হোসাইন ছানু বলেন, “আমি এক সপ্তাহের সফরে খুলনায় এসেছি। এই সফরের মাধ্যমে খুলনা ও পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করবো। শিশুদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে, যেখানে চিত্রশিল্পী মিলন বিশ্বাস দাদার সহযোগিতা প্রত্যাশা করছি।”তাঁর এই বক্তব্যে শিশুশিল্পীরা উচ্ছ্বসিত হয়ে হাততালির মাধ্যমে আনন্দ প্রকাশ করে এবং অতিথিকে শুভেচ্ছা জানায়।অনুষ্ঠানের শেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস আহমেদ হোসাইন ছানুর সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102