শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কনে দেখাঃ ও বিয়ের পিড়িঁতে বসা

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

এসএম মনিরুজ্জামান আকাশ।

কনে দেখতে গিয়েছিলাম বিয়ে করব বলে-
হয়নি লেখা বিয়ে-সাদী ব্যর্থ এ কপালে,
অভিজ্ঞতা সঞ্চয় হলো কনে দেখার প্রতি-
কেমনে মানতে হয় যে কনে দেখার রীতি-নীতি।

কনে এসে সামনে বসে নাস্তা পানি গ্রহন শেষে-
বড় করে সালাম দিয়ে মুখো-মুখি বসে,
প্রশ্ন হয় চালা চালি নাম ধাম হয় জানা-
ভালো লাগা; মন্দ লাগার মাঝে হয় আলোচনা।

হলে পছন্দ কথা নেই; না হলে বোঝা পড়া-
ভেবে-ভেবে প্রেমিক মন যে হয়ে যায় ছন্ন ছাড়া,
বাড়ী গিয়ে পরে জানাবো এ কথা বলে-
পাত্র পক্ষ কথার প্যাচে সেখান থেকে আসে চলে।

অনেক ভেবে চিন্তে স্হির করে এ কাজ হবেনা-
ওখানে বিয়ে হলে আমাদের মান-সম্মান রবেনা,
খোঁজো মেয়ে ভাল ঘরের এ চেয়ে ঘর ভালো-
আনবো আমরা সুন্দরি মেয়ে যে ঘর করবে আলো।

এভাবে চলে দেখা যে একের পর এক কনে-
হয়না দেখা কনে মনের মত সকলের এক মনে,
দেখতে-দেখতে সময় যায় গড়িয়ে দেখা হয়না শেষ-
ভালোই চলে কনে দেখে ভাল-মন্দ খাওয়ার রেশ।

পাত্র বোঝে কনে দেখার মার-প্যাচের হিসাব-
এভাবে ফিকে যায় পাত্রের বিয়ে করার মনোভাব,
যায় সময় ফুরিয়ে;লোক জন পাশ থেকে যায় চলে-
পাত্র ভেবে না পায় কুল কি লেখা ছিল কপালে…

চলে যায় দিন; রাত্রিও কেটে যায় এক সময়-
পাত্রের মনের ব্যাথা কেউ জানতে নাহি পায়,
দেখা-দেখিতে আর বিশ্বাস থাকেনা বাস্তবে করতে চায়-
পাত্রের মনে ধৈর্যের বাঁধ পানি নাহি পায়।

চলে একাকী সংগ্রামে বিয়ে করার রীতিমত সংসারে-
কেউ সাথে থাকেনা যায় ছিঃছিঃ করে মুখ ফিরে,
বিয়ে করার প্রত্যয়ে বুকে আশা করে জমা শেষে-
করে বিয়ে জীবনের তাগিদে ভালোবেসে অবশেষে……

এসএম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102