বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাকার চেয়ে ভালোবাসা বড়: ১০ লক্ষ টাকার চেক ফিরিয়ে দিলেন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল

Coder Boss
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৪৯ Time View

আমির হোসাইন, স্টাফ রিপোর্টার
হাওরাঞ্চলের উন্নয়ন ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ সমাজসেবক ও সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল আবারও প্রমাণ করলেন তাঁর মানবিকতা ও বিনয়। গতকাল (২৫ অক্টোবর) সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে জন-সমাবেশে তাঁকে সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১০ লক্ষ টাকার সম্মাননা চেক প্রদান করা হয়।
রবিবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ধানের শীষের জনমত গঠনের লক্ষ্যে তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে একতা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল।
কিন্তু সকলের বিস্ময় ও প্রশংসার মধ্যেই তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের একতা বাজারে পথসভায় কামরুজ্জামান কামরুল সেই চেকটি সম্মানের সঙ্গে অনুষ্ঠানের মধ্যে বিএনপি’র কর্মী নুর কাশেম (৪৫) এর হাতে ফেরত দেন। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমি অর্থের জন্য কাজ করি না, মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।” এই ঘটনায় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “আজকের যুগে এমন মানুষ বিরল, যিনি অর্থের চেয়ে ভালোবাসাকে বড় করে দেখেন।”
হাওরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে কামরুজ্জামান কামরুলকে ‘হাওর বন্ধু’ নামে জানেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও ত্রাণ কার্যক্রমে নিয়মিতভাবে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে দুর্গম হাওর এলাকায় শিক্ষার আলো ছড়ানো এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অর্জন করেছেন অসংখ্য মানুষের ভালোবাসা। সমাজসেবায় তাঁর এই আত্মত্যাগ ও মানবিক মনোভাব সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
মানুষের ভালোবাসাকেই আসল প্রাপ্তি বলে মনে করা এই মানুষটি আবারও হৃদয় জয় করলেন হাওরবাসীর-“মানুষের ভালোবাসাই আমার শক্তি।”
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102