শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

ইন্দ্রজিৎ মণ্ডল এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৫ Time View

০১- একটা মানুষ থাকুক
————————————–
জীবনে একটা মানুষ থাকুক
যার কাছে করতে হবে না মিথ্যে অভিনয়।
জীবনে একটা মানুষ থাকুক
যার কাছে বলতে পারব, না আমি ভালো নেই।
জীবনে একটা মানুষ থাকুক
যার কাছে দ্বিধা ছাড়াই সব পারব বলতে খুলে ।
জীবনে একটা মানুষ থাকুক
যার কাছে মন খুলে কাঁদতে পারবো।
জীবনে একটা মানুষ থাকুক
যার কাছে শত ক্ষত পারব দেখাতে।
জীবনে একটা মানুষ থাকুক
যার কোলে পারব মাথা রাখতে।
জীবনে একটা মানুষ থাকুক
যে বিপদে বলবে হ্যাঁ আমি আছি পাশে।
জীবনে একটা মানুষ থাকুক
যে জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।
জীবনে একটা মানুষ থাকুক
যে ভুল পথে গেলে শাসন করবে।
জীবনে একটা মানুষ থাকুক
তুমি যেমন পুরোটাই তোমাকে ভালোবাসবে।

০২- কবিতা শোনাবো তোমায়
———————————–
আমার একটা কবিতা কি পাঠ করে শোনাবো তোমারে
তুমি কি শুনবে ক্ষণিক সময় নিয়ে বসবে আমার কাছে ?
বললো আমারে আচ্ছা বসছি তাহলে গাছের তলে
তোমার কবিতাখানি পাঠ করে শোনাও আমারে ।
পুরো কবিতাখানি পাঠ করে শোনালাম তারে
শেষে দেখি হাসছে তিনি খানিক ভ্রু কুচকে।
অবাক হয়ে বললাম কিছু কি তবে ভুল আছে?
“প্রথমেই তো ভুল বলেছো তুমি আমারে”।
কবিতার প্রত্যেকটা লাইনে তো আমার কথা
তাহলে বলো কি করে হলো তোমার কবিতা!
প্রত্যেক টা কবিতা তোমার ই হোক
অধিকার শুধু নাহয় তোমারই থাক।
যতটুকু পারবো লিখবো তোমার জন্যে
অর্পণ করবো তোমার ওই চরণ তলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102