বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কবিতাঃ অপ্রিয় হলেও সত্য

Coder Boss
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৯ Time View

‎কলমেঃ মোহাম্মদ সহিদুল আলম

‎অপ্রিয় হলেও সত্য, আসলে দুনিয়াতে সবখানেই ভাঙনের কারণ, হলো নারী! তবে মা জননী ব্যতিক্রম, বিধাতার দান, বেশি কাছাকাছি, অতিরিক্ত! ফলাফল বেদনার।

‎আমরা অতি তাড়াতাড়ি বেশি জড়িয়ে পড়ি, কখনো কখনো একান্ত আপন মনে করি। ‎আসলে একটা নিরাপদ দূরত্বের অবস্থানেই শ্রেয়!

‎তবে নিরাপদ দূরত্বে অবস্থান না করলে, কিছু ‎অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করা যায়। ‎কিন্তু জীবনে কম ধরা খেলেই ভালো। ‎সুন্দর সরল মনের মানুষ হলে বড়োই মুস্কিল! ‎বিপদের সম্মুখীন হয় বেশি।

‎ইউরোপের বারোটা দেশে ভ্রমণ করছি, দেখেছি শত শত শহর। বিদেশেও দেশি -বিদেশি, অতি অল্প সময়ে একে অন্যকে ভাই ডেকে সম্বোধন করেন বা ভাই ডেকে ফেলেন।

‎যতটুকু ভদ্র সম্পর্কে থাকা যায়, ততোই ভালো৷ ‎পরে কষ্ট পাওয়ার চেয়ে দূরত্বে অবস্থান শ্রেয়! আসলে মানুষ মাত্রই ভালোবাসার কাঙাল, সব বয়সে সবাই মায়া মমতা ভালোবাসার পিয়াসী!

‎নিজের সম্মান নিজের কাছে! সত্যিই কষ্টদায়ক! অবমূল্যায়ন, অসম্মান করে কথা বললে।
‎জীবনে কিছু কিছু পরীক্ষা কম দেওয়াই ভালো, কৌতুক করে বললে বলা, পরীক্ষা দেবেন না, অকৃতকার্য হবেন না।

‎আসলে পৃথিবীতে সবচেয়ে বড় কঠিন কাজ হলো, মানুষ চেনা। বেশি চেনার চেষ্টা থেকে নিজেকে দূরত্ব বজায় রাখা মঙ্গল। সব মানুষই যদি সুন্দর রূপে গুণে গুণান্বিত হন, তাহলে তার বর্ণনাধারণার বাইরে?

‎নানান ধরনের কষ্ট পেয়ে আমরা, সৌজন্যে দূরে সরে যায়। তবুও প্রাণ যতদিন পর্যন্ত রয়েছে, এ মন হারিয়ে যায় অবিরাম হঠাৎ বৃষ্টির মতো, নতুন একটি মিষ্টি সকালের আশায়।

‎রচনাকালঃ
‎১৯শে জুলাই ২০২৫ইং
‎কোলম্ব, ফ্রান্স‌।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102