বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কলমের সাধনায় জীবনকৃতি সম্মাননা পেলেন কবি মফিজুল ইসলাম

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৫ Time View

 

নিজস্ব প্রতিবেদক, কলকাতা:

কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট ভবনের স্নিগ্ধ পরিবেশে সোমবার যেন কবিতা ও কৃতজ্ঞতার মেলবন্ধন ঘটল। আন্তর্জাতিক মলাট সাহিত্য পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত মহাকবি সম্মেলনে বিশিষ্ট কবি ও লেখক মহম্মদ মফিজুল ইসলাম-এর হাতে তুলে দেওয়া হয় ‘জীবনকৃতি সম্মাননা ২০২৫’।

সম্মাননা স্মারক প্রদান করেন সম্পাদক ড. স্বরূপ মালাকার, গিনেস রেকর্ডধারী পৃথ্বীরাজ সেন ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার তুষারকান্তি মুখোপাধ্যায়। তাঁদের উপস্থিতিতেই আলো ছড়ায় সাহিত্য ও মানবতার বন্ধন।

কবি মফিজুল ইসলাম পাঠ করেন তাঁর বিখ্যাত কবিতা “মৃত লাশ যদি কথা বলতে পারতো”। নিস্তব্ধ শ্রোতারা যেন শব্দের ভেতর শুনলেন এক সমাজের নিঃশব্দ আর্তনাদ। করতালির ঢেউ ছুঁয়ে গেল মঞ্চ থেকে মঞ্চান্তর।

সম্মাননা প্রাপ্তির পর কবি বলেন, “এই স্বীকৃতি আমার কলমে নতুন প্রাণ দেবে। আমি কৃতজ্ঞ সেই পাঠকদের প্রতি, যাঁরা কবিতায় মানুষের মুখ খুঁজে পান।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102