বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

নরসিংদী সদর উপজেলায় ব্র্যাকের নারী অভিবাসী ফোরাম সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০৮ Time View

 

সানজিদা রুমা, নরসিংদী:

বুধবার সকাল ১১ টায় নরসিংদী সদর উপজেলার ব্র্যাক মাইগ্রেশন ও রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার নরসিংদী অফিসে ইউরোপীয় ইউনিয়ন ও সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “প্রত্যাশা – ২” প্রকল্পের আওতায় নারী অভিবাসী ফোরাম সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সফুরা বেগম। তিনি বলেন “আমরা যদি তৃণমূল পর্যায়ে নিরাপদ অভিবাসন ও টেকসই পুনঃএকত্রীকরন এর বিষয়গুলো পৌঁছে দিতে পারি তবেই এই ফোরাম গঠনের স্বার্থকতা নিশ্চিত হবে”। সভায় ব্র্যাক জেলা সমন্বয়ক মিজানুর রহমান, ফোরামের সহ-সভাপতি জনাব সুসমিতা সুলতানা, সাধারণ সম্পাদক লাখি খানম, সাংগঠনিক সম্পাদক জনাব পারভীন বেগম, তথ্য ও প্রচার সম্পাদক জনাব সানজিদা আক্তার রুমা সহ সম্মানিত সাধারণ সদস্য গণ উপস্থিত ছিলেন এবং তাঁদের মূল্যবান মতামত প্রকাশ করেন।

নারী অভিবাসী ফোরাম সভাটি সঞ্চালনা করেন মো শাদমান সাকিব কোরেশী, এমআরএসসি কো-অর্ডিনেটর, এমআরএসসি নরসিংদী, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, নরসিংদী এবং মোঃ সোহরাব মোল্লা, প্রোগ্রাম অর্গানাইজার, নরসিংদী সদর উপজেলা। তাঁরা ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে প্রত্যাশা – ২ প্রকল্প নিয়ে বিশদভাবে আলোচনা করেন। পাশাপাশি মাঠ পর্যায়ে অভিবাসন ও ক্ষতিগ্রস্থ বিদেশ-ফেরত নারী অভিবাসীদের মনোসামাজিক, সামাজিক এবং অর্থনৈতিক পুনঃএকত্রীকরন, সরকারি ও বেসরকারি বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও রেফারেল সেবা সমূহ, নারী অভিবাসীদের অধিকার ও অর্থনৈতিক সুযোগগুলো নিশ্চিত করণ করে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ও নেটওয়ার্কিং শক্তিশালী করা, নিরাপদ অভিবাসন নিয়ে তথ্য সরবরাহ ও সচেতনতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন এবং কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102