শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ অতৃপ্ত তৃষ্ণা

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল-এর উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২০৫ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রামে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল-এর উদ্যোগে “ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সাধারণ নারীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন।
তিনি তাঁর বক্তব্যে বলেন —
“ব্রেস্ট ক্যান্সার ভয় নয়, সময়মতো শনাক্ত ও চিকিৎসা নিলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ। প্রতি নারীকে প্রতি এক থেকে তিন বছর অন্তর নিজের স্তন পরীক্ষা করার অভ্যাস গড়ে তুলতে হবে।সচেতনতা ও সাহসই জীবন রক্ষা করতে পারে।”

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নুসরাত জাহান, আরো বক্তব্য রাখেন ডা. শ্রেয়াসী দে। তাঁরা ব্রেস্ট ক্যান্সারের কারণ, ঝুঁকি, প্রতিরোধ ও প্রাথমিক লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া অংশগ্রহণকারীদের ব্রেস্ট সেলফ-এক্সামিনেশন (BSE) পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের সহকারী ম্যানেজার মারুফ হাসান। পুরো প্রোগ্রামটি প্রাণবন্ত ও তথ্যসমৃদ্ধ পরিবেশে সম্পন্ন হয়।

সেমিনার শেষে প্রায় ১০০ জন মায়ের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়, যার মধ্যে ছিল ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং, রক্তচাপ ও ফ্রি ব্লাড সুগার টেস্ট। অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বিষয়ক লিফলেট, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন ও স্বাস্থ্য পরামর্শপত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি ডা. ইকবাল হোসাইন সকল নারীকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, “একজন সচেতন নারী মানেই একটি সুস্থ পরিবার, একটি শক্তিশালী সমাজ।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102