বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

নিয়ামতপুরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

Coder Boss
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সুজন কর্মকার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুর দেড় টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চান্দইল খাল থেকে লাশ উদ্ধার করেন তাঁর সঙ্গীরা।
সুজন কর্মকার শ্রীমন্তপুর ইউনিয়নের কামারপাড়া এলাকার মৃত অনুকূল কর্মকারের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত রাতে ভারি বৃষ্টিপাত হওয়ায় আজ সকাল ৭ টার দিকে গ্রামের সঙ্গীদের সাথে মাছ শিকারের জন্য জাল নিয়ে রওনা দেন। সকাল গড়িয়ে দুপুরে সঙ্গীরা অনুকূল কর্মকারকে দেখতে না পেলে চিৎকার করতে থাকেন। এতে আশেপাশের লোকজন ছুটে এসে সকলে মিলে খালের পানিতে খুঁজতে থাকেন। পরে একজনের পায়ের সাথে বাড়ি খেলে তিনি তাঁকে উদ্ধার করে পাড়ে উঠালে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। তাদের ধারণা মাথা ঘুরে অথবা হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আলাউদ্দিন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে আমাদের কেউ অবহিত করেনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102