বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

Coder Boss
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মামুন কসমেটিক্স নামক দোকানে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রয় করছিল বলে তথ্য পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন
১। মোঃ আল আমিন (২১), পিতা- মোঃ আব্দুল হক, সাং- পশ্চিম ছাতনাই, ঘাটেরপাড়, থানা-ডিমলা, জেলা-নীলফামারী।
২। মোঃ মামুন ইসলাম (২১), পিতা- মোঃ জাহিদুল ইসলাম, সাং- পশ্চিম ছাতনাই, সাগরপাড়া, থানা-ডিমলা, জেলা-নীলফামারী।
তল্লাশিতে তাদের কাছ থেকে মোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮২০ টাকা, এবং একটি পুরাতন DAYANG মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই বৈদ্যুতিক ও টর্চলাইটের আলোতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১/৩৮ ধারায় তাদের বিরুদ্ধে ডিমলা থানায় মামলা নং-০১, তারিখ- ০২/১১/২০২৫, জিআর নং-১৯৭/২৫ দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জেলার সর্বত্র মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক চক্রের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102