বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

ডিমলা সদর ইউনিয়নের ইসলামিয়া কলেজ থেকে নাউতরা সড়কের বেহাল দশা: দুর্ভোগে হাজারো মানুষ

Coder Boss
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৬১ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টাী নীলফামারী

নীলফামারী জেলার ডিমলা উপজেলার ১নং সদর ইউনিয়নের ইসলামিয়া কলেজ থেকে নাউতরা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি এখন চরম বেহাল অবস্থায়। বহু বছর ধরে সংস্কারবিহীন এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রী, শ্রমজীবী ও ব্যবসায়ীরা চলাচল করেন।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে, ফলে ভ্যান, মোটরসাইকেল কিংবা যাত্রীবাহী যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বিশেষ করে স্কুল–কলেজগামী ছাত্রছাত্রীদের দুর্ভোগের সীমা থাকে না।
৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ দুলাল হোসেন বলেন,
বৃষ্টির সময় ভ্যান চালানো যায় না। এনজিও থেকে টাকা নিয়ে ভ্যান কিনেছি, কিন্তু রাস্তায় কাদা হলে ভ্যান চালাতে পারি না। তখন কিস্তি দেওয়া আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। কাদায় ভ্যান চালাতে গিয়ে গাড়ি নষ্ট হয় — গরিব মানুষের জন্য এটা বড় কষ্ট।
এমনই অভিমত দেন স্থানীয় ব্যবসায়ী মোঃ রাশেদুজ্জামান রাশেদ। তিনি বলেন,
বৃষ্টি হলেই দোকানে যাওয়া–আসা করতে ভোগান্তি হয়। আবাদের সন্তানের স্কুল–কলেজে যাওয়া নিয়েও দুশ্চিন্তা থাকে। সামান্য বৃষ্টিতে পথ চলা কঠিন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা মোঃ বাবলু হোসেন অভিযোগ করে বলেন,
কত নেতা এল, কত প্রতিশ্রুতি দিল—কেউ রাস্তা পাকাকরণ করলো না। এমপি, উপজেলা চেয়ারম্যান সবাই জানেন, কিন্তু রাস্তা এখনও কাঁচা। আমাদের কষ্টের শেষ নেই।
অভিযোগ রয়েছে, প্রায় দশ বছর ধরে সড়কটি সংস্কারবিহীন, মাঝে মধ্যে বরাদ্দের কথা শোনা গেলেও কাজ হয়নি। সম্প্রতি এলাকায় গুঞ্জন উঠেছে, সড়কের ২ কিলোমিটার অংশের জন্য নতুন করে বরাদ্দ এসেছে। তবে স্থানীয়দের দাবি আগেও এমন প্রতিশ্রুতি তারা বহুবার শুনেছেন, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি।
এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করে বলেন,
এবার যেন কথার ফুলঝুরি না হয়ে বাস্তব উন্নয়ন হয় এটাই আমাদের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102