শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক ল্যাব উদ্বোধন করলেন শাহজাহান চৌধুরী

Coder Boss
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিক ল্যাব শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার তসলিম উদ্দীন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ট্রমা ও অর্থোপেডিক সার্জন ডাঃ মাহমুদুর রহমান সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।

আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন -৫ ই আগস্ট আগে চিকিৎসা খাতে সীমাহীন দুর্নীতি, সিন্ডিকেট এবং লুটপাটের কারণে সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। সরকারি হাসপাতালগুলোকে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করে জনগণকে জিম্মি করেছিলো।

বর্তমান উদ্যোগের লক্ষ্য- রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জন্য সমান ও সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করা। এজন্য মেডিকেলের প্রতিটি বিভাগে আধুনিক যন্ত্রপাতি, ল্যাব ও প্রয়োজনীয় ইকুইপমেন্ট সংযোজনের কাজ চলছে।

স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত, সেবামুখী ও মানবিক করার এই প্রয়াস জনস্বাস্থ্যের উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102