বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

হিফজুল কুরআনে জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করলেন গোয়াইনঘাটের সাফি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৯৯ Time View

 

ইমরান আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার কৃতী শিক্ষার্থী সুলতান আরেফিন সাফি হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষাবোর্ড আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় মাত্র ১৩ বছর বয়সে জেলা পর্যায়ে মেধাতালিকায় ৩য় স্থান অর্জন করেছেন।

সাফি গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামের কাজীবাড়ির বাসিন্দা। তাঁর পিতা মোঃ খায়রুল আমীন এবং মাতা সায়রা বেগম। বর্তমানে তিনি মুশাহিদিয়া তাহফীজুল কোরআন গোয়াইনঘাট মাদ্রাসার শিক্ষার্থী।

বাংলাদেশ হিফজুল কুরআন শিক্ষা বোর্ড আয়োজিত ১৪৪৬ হিজরি সনের হিফজুল কুরআন পরীক্ষায় তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন এবং বোর্ডের স্বীকৃত সনদ লাভ করেন। পাশাপাশি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ডে মেধাতালিকায় দ্বিতীয় স্থান এবং পূর্ব সিলেট আজাদ দ্বীনি আরাবিয়া বাংলাদেশ বোর্ডে চতুর্থ স্থান অর্জন করে তাঁর মেধার স্বাক্ষর রাখেন।

এই অসামান্য অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীসহ তাঁর শিক্ষা প্রতিষ্ঠান মুশাহিদিয়া তাহফীজুল কোরআন মাদ্রাসা অত্যন্ত গর্বের সাথে আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, ধর্মীয় শিক্ষায় এমন সাফল্য অর্জন গোয়াইনঘাটের তরুণ প্রজন্মকে কুরআন অধ্যয়নে অনুপ্রাণিত করবে।

সাফি বলেন,“আল্লাহর অশেষ রহমতে আমি কুরআনের হাফেজ হতে পেরেছি এবং জেলা পর্যায়ে স্থান লাভ করেছি।এই অর্জনের পেছনে আমার মাদ্রাসা শিক্ষক এবং বাবা- মায়ের অবদান অপরিহার্য ছিলো।ভবিষ্যতে ইসলামী শিক্ষা ও নৈতিকতার প্রসারে কাজ করতে চাই।”

হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর বাবা-মা উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102