বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

হতাশার মাঝেও আশার আলো — থোকা বাঁধা পদ্ধতিতে ধান বাঁচাতে মাঠে নেমেছে ডিমলার কৃষকরা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮১ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডিমলায় হতাশার মাঝেও নতুন আশার আলো দেখতে শুরু করেছেন কৃষকরা। সাম্প্রতিক বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠজুড়ে ধানের গাছ মাটিতে নুয়ে পড়লেও কৃষকরা থেমে নেই। থোকা বাঁধা পদ্ধতি অবলম্বন করে তারা নুয়ে পড়া ধানের গাছগুলোকে পুনরায় দাঁড় করিয়ে ফলনের আশায় কাজ করে যাচ্ছেন দিনরাত।
ডিমলা উপজেলার দঃ তিতপাড়া গ্রামের কৃষক মোঃ মকবুল ইসলাম বলেন,
আমি জন্মের পর থেকেই এই পদ্ধতিতে কাজ করে আসছি। মাটিতে নুয়ে পড়া ধান বাঁচানোর এটি পুরনো উপায়। ধারাবাহিকভাবে এই পদ্ধতিটি ব্যবহার করছি—আশা করি কিছুটা হলেও ফলন পাওয়া যাবে।
একই এলাকার ঝেল্লাপাড়া গ্রামের কৃষক নিবার রায় বলেন,
এই পদ্ধতিই এখন আমাদের শেষ আশা-ভরসা। প্রকৃতির প্রতিকূলতার মধ্যেও আমরা হাল ছাড়িনি।
ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তারা মীর হাসান আল বন্না জানান, থোকা বাঁধা পদ্ধতি মূলত মাটিতে লুটিয়ে পড়া ধানের শিষগুলোকে পুনরায় ওপরে তুলতে সহায়তা করে, ফলে কিছুটা হলেও দানা পূর্ণ হওয়ার সুযোগ তৈরি হয়। এভাবে কৃষকেরা ক্ষতির পরিমাণ অনেকটা কমিয়ে আনতে পারেন। এ বিষয়ে আমারা কৃষক দের সচেতন মুলক প্রচার প্রচানা করে আসতেছি।
কৃষকদের আশা—প্রকৃতি সহায় হলে এই পরিশ্রম বিফলে যাবে না। হতাশার মধ্যেও তারা বিশ্বাস রাখছেন, মাটির বুকেই কিছু হলেও আবার ফলনের স্বপ্ন জাগবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102