বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

মনোনয়ন না পেলেও ধানের শীষের পক্ষেই কাজ করবো- জহিরুল ইসলাম মবিন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

 

মোঃ আল আমিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক: মনোনয়ন না পেলেও ধানের শীষ প্রতীক যাকে দেওয়া হবে, তার পক্ষেই কাজ করার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন।

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তিনি।

১৯৮৬ সন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি বলেন, আপদে বিপদে, সুখে দুঃখে সবসময়ই দলের পাশে থেকেছি। বিগত ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন দাবি করে এই নেতা বলেন, আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়ে পুলিশের নির্যাতনে দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। এরপরও দলের আদর্শ থেকে চুল পরিমাণ বিচ্যুত হননি বলে উল্লেখ করেন তিনি।

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনে বিএনপি থেকে মনোনয়ন দাবি করে তিনি বলেন, তাকে মনোনয়ন দেওয়া হলে এ আসনটি তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে পারবেন।

সংবাদ সম্মেলনে হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মুনজুরুল ইসলাম জুয়েল, হোসেনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট তানভীর হাসান রানা, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক এ আই খান (শিবলু), যুগ্ম আহ্বায়ক সেলিম মাহবুব সবুজ, যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রিপন, সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিন বাহার. আড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়াল, হোসেনপুর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রবিউল আলম (রবিন), হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, জিনারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস, জিনারী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. সোহরাব উদ্দিন, আড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন সিরাজী, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. জিয়া উদ্দিন ও জিনারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102