বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

ডিমলায় অবৈধ পাথর উত্তোলনবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও বিপুল পরিমাণ পাথর জব্দ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭০ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তার বাজার এবং দক্ষিণ খড়িবাড়ী এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানুজ্জামান।
অভিযান চলাকালে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও মজুদ রাখার অপরাধে এক পাথর ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর তফসিলভুক্ত ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে নদী তীরবর্তী বিভিন্ন সাইট থেকে আনুমানিক ১২ হাজার সিএফটি পাথর যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করে গ্রাম পুলিশ, ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিস্তা নদীসহ বিভিন্ন স্থানে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102