বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

নিয়ামতপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৮০ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশার নেতৃত্বে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা।
এসময় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।
আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম, এ কে এম খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সুজা, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, যুবদলের আহবায়ক মনজুর রহমানসহ স্থানীয় নেতাকর্মী প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ডাঃ ছালেক চৌধুরী একজন দক্ষ, শিক্ষিত এবং প্রবীণ রাজনীতিবীদ। তাঁর নেতৃত্বে নিয়ামতপুর বিএনপির নেতৃত্ব নিরাপদ। তাই আবার পূর্ণ বিবেচনা করে দলের নমিনেশন পরিবর্তন করে ডাঃ ছালেক চৌধুরীকে দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102