বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

‎হোসেনপুরে বিএনপি নেতা মবিনের জনসমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭২ Time View


‎মোঃ আল আমিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

‎কিশোরগঞ্জের হোসেনপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. জহিরুল ইসলাম মবিনের জনসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহেদল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আশুতিয়া বাজারে এ আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

‎শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক হোসেনপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন।

‎বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুঞ্জুরুল ইসলাম জুয়েল,যুগ্ম আহবায়ক এ আই খান শিবলু,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষকদলের সাবেক সভাপতি রবিউল আলম রবিন, ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিবসহ উপজেলা,ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102