শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা: ভেঙে পড়োনা যুবক

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ Time View

কলমে: আব্দুর রশিদ

ভেঙে পড়োনা হে যুবক তুমি সামান্য আঘাতে
ভাঙ্গা গড়ার মধ্য দিয়েই হবে জীবনকে সাজাতে।
মায়ের গর্ভে ছিলে যখন তুমি এক বিন্দু ভ্রুন হয়ে
লক্ষ ভ্রুনকে পিছনে ফেলে গিয়েছিলে এগিয়ে।

সর্বশক্তি প্রয়োগ করে যখন আসলে দুনিয়াতে
একাই পাড়ি দিয়েছিলে পথ কেউ ছিলোনা সাথে।
এখন তোমার আশে পাশে দেখো কত আপনজন
কাওকে আবার কাছে পাবে না হলে প্রয়োজন।

তোমার জীবন শুধু তোমার কারো সাথে তুলনা নয়
চলার পথে সমস্যা আসবেই করবেনা কখনো ভয়।
তুমি পারবে একাই পারবে, এগিয়ে যাও সেই লক্ষ্যে
সফলতা ছিনিয়ে আনতেই হবে সাহস রাখো বক্ষে।

সমাজ, দেশ, সারাবিশ্ব আছে তোমার দিকে চেয়ে
জীবনটাকে নষ্ট করোনা ছলনাময়ীর আঘাত পেয়ে।
ঠুনকো আঘাতে নেশার জগতে রেখোনা তুমি পা
নেশাখোররা হার মেনেছে জীবনে তারা সমাজের ঘাঁ।

নিন্দুকেরা তো বলতেই পারে কিছু হবেনা তোর দ্বারা
হাল ছেড়োনা মনেরেখো সেখানে ব্যার্থ ছিলো তারা।
সৃষ্টিকর্তা দিয়েছেন সুন্দর দেহ আরো দিয়েছেন মেধা
বিপদে আপদে ধৈর্য ধরে অতিক্রম করো সব বাধা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102