মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে- ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

Coder Boss
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহ্বায়ক শাহ্সূফী ইঞ্জিঃ সৈয়দ আব্দুল হান্নান আল্ হাদী বলেছেন, জুলাই সনদের লক্ষ্য ছিল, জুলাই বিপ্লবে যারা বা যেসব দল কিংবা ব্যক্তি অংশগ্রহণ করেছে সে সব ছাত্র জনতাদের পুরস্কার, নিরাপত্তা প্রদান এবং ভবিষ্যৎ এ ফ্যাসিবাদীরা যেন কোনো শাস্তি না দেয়, তার প্রতিশ্রুতি দেয়া। যদি বিপ্লবীদের উৎসাহ না দেওয়া হয়, ভবিষ্যৎ এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদীদের আমরা হারিয়ে ফেলবো।
গত বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে’র একটি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।
শাহ্সূফী ইঞ্জিঃ সৈয়দ আব্দুল হান্নান আল্ হাদী আরো বলেন, দেশের সংবিধানে ৯২ ভাগ মুসলমান। যাদের প্রাণের ধর্ম ইসলাম। আর এ আদর্শকে প্রতিষ্ঠা, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় আদর্শ হতে পরিত্যাগ, ইসলামকে রাষ্ট্রীয় সকল কর্মের ভিত্তি হিসেবে গ্রহণ এবং ১৯৭২ সালের সংবিধান বাতিল ও নতুন সংবিধান তৈরি করা জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা। কিন্তু সরকার ও ২৪ দল মিলে যে জুলাই সনদ গ্রহণ করেছে তার মধ্যে এসবের কোনো কিছুই নেই। ওটাতে মার্কিনীদের সাম্রাজ্য বিস্তারের আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। ভারতীয় আধিপত্যবাদকে মেনে নেওয়া হয়েছে। ইসলামকে রাষ্ট্রীয় সকল কর্ম হতে বাদ দিয়ে মুসলমানদেরকে ধর্ম ও নৈতিকতা হতে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় কার্যে এলজিবিটিএক্সদের প্রধান্য, পরকীয়া ও ধর্মহীনতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102