বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

চার দফা দাবিতে নীলফামারীতে বিসিএস প্রভাষকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০০ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচের পদোন্নতিবঞ্চিত প্রভাষকদের দ্রুত সহকারী অধ্যাপক পদে ভ‚তাপেক্ষ পদোন্নতির সরকারি আদেশ (জিও) জারির দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের বিডিহল সংলগ্ন নীলফামারী প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে জেলার চারটি সরকারি কলেজের প্রভাষকরা অংশ নেন।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহবায়ক ও নীলফামারী সরকারি কলেজের প্রভাষক ফরহাদ উল ইসলাম, সদস্য সচিব নীলফামারী সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ উজ জামান এবং কোষাধ্যক্ষ ফয়জুল কবির।
মানববন্ধন শেষে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা চার দফা দাবির বিষয়ে পুনরায় জোরালো অবস্থান তুলে ধরেন। দাবিগুলো হলো—
১) পদোন্নতি সংক্রান্ত সভা দ্রুত সম্পন্ন করা,
২) ১২ নভেম্বরের মধ্যে ৩৭তম ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতিবঞ্চিত প্রভাষকের ভ‚তাপেক্ষ পদোন্নতির জিও জারি,
৩) পদোন্নতি নিশ্চিত করতে অবিলম্বে সুপারনিউমারী পদ সৃষ্টি,
৪) পদোন্নতি সংকটের স্থায়ী সমাধানে দ্রুততম সময়ে পদ-আপগ্রেডেশন বাস্তবায়ন।
সংবাদ সম্মেলনে জেলা আহবায়ক ফরহাদ উল ইসলাম জানান, গত ৩০ অক্টোবর মাউশিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির মাধ্যমে ২ নভেম্বরের মধ্যে জিও জারির দাবি জানানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
তিনি সতর্ক করে বলেন, দ্রুত আমাদের চার দফা দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102