শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা: ভোগান্তির শেষ কোথায়?

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

কলমে: মহম্মদ মফিজুল ইসলাম

বন্যা থামে না আর,
নদীর পাড় ভাঙ্গে ফি-বছর।
গ্রামের পঙ্কিল রাস্তা সর্পিলের মতো
ঘোরে এদিকে ওদিকে।
প্রতিবেশী গরিব-গুরবোদের কাঁচা বাড়িগুলো
জলের নিচে ভাসছে।
বিরোধী নেতা-নেত্রীরা মিটিমিটি হাসছে।
খাবার নেই দুমড়ানো-মোচড়ানো ঘরে।
ত্রাণের আকাল সর্বত্র।
শহরের ফোটো তোলা বাবুরা আসেনি আজও।
অভুক্ত শিশুরা কেঁদে কেঁদে ক্লান্ত।
ঘুমিয়ে পড়েছে অভাগা হাড় জিরজিরে মায়ের কোলে।
ওদের জীবন যন্ত্রণা বেড়ে চলে রোজ।
ভোগান্তির শেষ কোথায়?

=================

মহম্মদ মফিজুল ইসলাম
ভাঙড়, দক্ষিণ ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ, ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102