বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

শিশু মমতা হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সাম্প্রতিক সময়ে চাঞ্চল্যকর ৫ম শ্রেণির শিক্ষার্থী মমতা হত্যার সঠিক বিচার ও হত্যার সাথে জড়িতদের মৃত্যুদন্ড চেয়ে মমতার পরিবার ও এলাকাবাসী মিলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। মমতা গত ৪ সেপ্টেম্বর স্কুলে যাবার পথে নিখোঁজ হন। ৬ সেপ্টেম্বর তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুর থেকে মমতার মরদেহ উদ্ধার করে পুলিশ।
উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুলের মেয়ে মমতা।
আজ ববিবার (৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে থানা গেইট এলাকা থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। থানা গেইট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে  মমতার মা বলেন, আমার মেয়েটার সাথে খুব খারাপ কিছু হয়েছে। এই হত্যাকান্ডের পেছনে যত বড় শক্তিই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
গ্রামবাসীর পক্ষে আকতার বলেন, মমতা হত্যাকান্ডের বিষয়ে প্রশাসন ধীর গতিতে এগুচ্ছে। যত দ্রুত সম্ভব এ হত্যাকান্ডের  রহস্য উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানান।
মমতার মা বাবা মিনহাজুল  বলেন, আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই। অনেক কষ্ট দিয়ে আমার মেয়েটাকে মারা হয়েছে বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার রহস্য উদঘাটনে পুলিশ সক্রিয় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102