বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম ও অ্যাওয়ার্ডস ২০২৫ অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ Time View

 

নিজস্ব প্রতিবেদক:
দেশে প্রজেক্ট নেতৃত্ব ও বাস্তবায়নে উৎকর্ষ উদ্‌যাপনের ক্ষেত্রে এটিকে অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়।

‘Agility, Innovation, Transformation: Shaping the Future of Project Management’ বা ‘দক্ষতা, উদ্ভাবন, রূপান্তর: প্রজেক্ট ম্যানেজমেন্টের ভবিষ্যৎ গঠন’ শিরোনামে আয়োজিত এ সিম্পোজিয়ামে সরকারি, বেসরকারি, শিক্ষা ও উন্নয়ন খাতের ৪০০-র বেশি পেশাজীবী অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এ. টি. এম. ইকবাল চৌধুরী, পিএমপি। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন রমো রউফ চৌধুরী, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, র‌্যানকন হোল্ডিংস লিমিটেড এবং চেয়ারম্যান, ব্যাংক এশিয়া পিএলসি।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫ পর্ব, যার উদ্বোধন করেন এফআইসিসিআই (Foreign Investors’ Chamber of Commerce & Industry)-এর নির্বাহী পরিচালক টি. আই. এম. নুরুল কবির। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজমেন্টের অসাধারণ দক্ষতা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এ পর্বে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রাইম ব্যাংক, বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ, এডিসন রিয়েল এস্টেট লিমিটেড, ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড এবং ব্যাংক এশিয়া পিএলসি।

সিম্পোজিয়াম ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি একটি উন্মুক্ত জ্ঞান বিনিময় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল রূপান্তর, টেকসই উন্নয়ন এবং উদ্ভাবনী প্রজেক্ট ব্যবস্থাপনা কৌশল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক প্রজেক্ট কমিউনিটির মধ্যে সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102