বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নীলফামারীর ডোমারে শুরু হলো মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট

Coder Boss
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১২ Time View

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, জেলা প্রতিনিধি নীলফামারী

নীলফামারীর ডোমারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহবায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

উপজেলা বিএনপির আয়োজনে আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১১টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ডোমার পৌরসভা দল ও ভোগডাবুড়ি ইউনিয়ন দল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজ্জাফফর হোসেন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন,
“মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এই অঞ্চলে খেলাধুলার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক পথে এগিয়ে নিতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”

জানা গেছে, ডোমার ও ডিমলা উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দল দুটি নিয়ে পরবর্তীতে আরও একটি বিশেষ ম্যাচের আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102