বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ প্রথম পরিচয়

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭০ Time View

কলমেঃ মোহাম্মদ সহিদুল আলম

আমরা যেই ধর্মেরই হই না কেন? আমাদের প্রথম পরিচয় হলো আমরা মানুষ! সুতরাং আমাদের উচিত মানুষের মতো মানুষ হওয়া। দুনিয়াতে কেহই রয় না অনন্তকাল! এটাই হলো চিরন্তন সত্য!

অশালীন পোশাক, অসদাচরণ, মানুষের ক্ষতি, অসততা, অপরাধমূলক জঘন্য কর্মকাণ্ড করার কথা কোন ধর্মে বলেনি। তবুও অমানুষরা করে থাকে, আর এসব কাজ হলো শয়তানের সৃষ্টি!

বিধাতা মানুষকে সবচেয়ে বেশি জ্ঞান বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন। এই দুনিয়া হচ্ছে এক পরীক্ষার ময়দান! অতঃপর, আমরা সকলেই হলাম পরীক্ষার্থী। কর্মের কিছু ফলাফল দেখতে পায় এই দুনিয়ায়, না দেখা সব ফলাফল থেকে যায় পরকালে।

বিধাতা বুঝিয়ে দেন নানান ভাবে! পরীক্ষা করেন, সুপথ দেখে চলতে বলেন, আমরাই নিজের ভুলে ভুল পথে গিয়ে কষ্ট- অসম্মান- মানুষিক দুশ্চিন্তা যন্ত্রণা ক্রয় করি। বরং খরিদ করতে পারিনা স্থায়ী সুখ!

ক্ষুধার জ্বালা আর কষ্ট নেই, এমন মানুষ নেই এই ভুবনে! ক্ষুধার জ্বালা হয় বলেই মানুষ, পশু-পাখি সবাই অনুভব করে বিধাতাকে। আর বিধাতাকে ভালোবেসে পথচললেই, সাময়িক কষ্ট হলেও পথচলা বড়ই আনন্দময়। কারণ বিধাতা আমাদের সৃষ্টির সেরা মানুষ হিসেবে সৃষ্টি করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102