বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আজমিরগামী তিন বাংলাদেশি সীমান্ত অতিক্রমের সময় বিএসএফের হাতে আটক

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৬ Time View

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

ভারতের আজমিরে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে ঢোকার চেষ্টা করার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের লালগাঁও এলাকায় প্রবেশের পর তারা ধরা পড়ে।

বুধবার (১২ নভেম্বর) সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। পরে বৃহস্পতিবার বর্ডার হাট এলাকায় আয়োজন করা পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরের পর বিজিবি আটক ব্যক্তিদের তাহিরপুর থানায় সোপর্দ করে। আটক তিনজন হলেন—ঢাকার কেরানীগঞ্জের যুবরাজ, সুনামগঞ্জের ছাতকের শিপন মিয়া এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাহিদুল ইসলাম জুনায়েদ।

ঘটনা নিয়ে লাউড়েরগড় ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত সুবেদার মো. মোস্তফা কামাল বাদী হয়ে থানায় অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করেন। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—তিনজনই ভারতের আজমিরে যাওয়ার জন্য সীমান্ত অতিক্রম করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102