বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ নরকের পথে গমন!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

অগণন ধর্ষক হায়েনা ঘোরে এই মর্ত্যে নামের অরণ্য গহনে
রাজনীতি সমাজ নীতির স্বার্থ মুখোশ পরা বিশ্ব বনে!
তাড়ায় মানুষ দস্যুর মত তরওয়াল খান উঁচু করে
হিংস্র লোল জিহ্বা মেলে, রসনা তার বেয়ে বেয়ে লালা ঝরে!

পায় আনন্দ নিধন করে, উৎসব গানে, সভ্যতা সে পায়ে মেড়ে
বানাতে চায় বিশ্ব টা বিজন অরণ্য, মানবতা মনুষ্যত্ব শুনলে সে আসে তেড়ে!
দন্ত নখর এতই ধার, মানবজীবন করে ছারখার, দেশ থেকে দেশান্তরে
হে আমার অস্তিত্ব তোমাকে রক্ষা করতে বাসনা অবিরত ম-ম অন্তরে!

অনন্ত অন্ধকারে পুঞ্জীভূত গাঢ় মেঘে ঢেকে যাচ্ছি আমি, আমারা, আমার দেশ!
নির্দয় নগ্নতার চাবুক উদ্যাত বৈদেহী চীৎকারে করতে চায় সব শেষ!
স্বর্ণাভ অশ্লীল শৃঙ্গারে দেশ আজ বিধ্বস্ত, মিথ্যা প্রপাগাণ্ডা সবার মুখে
নির্দয় নিষ্ঠুর লুটেরা সভ্যতার শঙ্কিত চুড়ায় চড়ে আছে মহা সুখে!

কালো নীল জলে ভৌতিক কৃষ্ণ হাতে বুনো সন্ধ্যার শিকার ধরে
ঝাউ বনে যখন দেব দারু জঙ্গলের হিংস্র জন্তু পরিপাটি পাতাগুলো তছনছ করে,
শেষ হয় উন্নত বিজ্ঞান যুগের মানুষ গুলো ধীরে ধীরে
দেশ টাও নগ্নপদে অসুরের দল এসে সদম্ভে ঘিরে ধরে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102