বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডিডিএস কিটস উদ্বোধন

Coder Boss
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২৯ Time View

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডিডিএস (Drug Distribution & Supply) কিটসের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকালে আনুষ্ঠানিকভাবে এ কিটসের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব রেয়াজুল ইসলাম কালু।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক জনাব আহসানুল কবীর জুয়েল বসুনিয়া, জনাব এ আই পলাশ এবং এলাকার গণ্যমান্য প্রতিনিধি ও বাসিন্দারা।

উদ্বোধনকালে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু কেন্দ্রটির কার্যক্রম বন্ধ দেখে উদ্বেগ প্রকাশ করেন। তিনি তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। যোগাযোগের পর জানা যায়, প্রশাসনিক কিছু জটিলতা এবং জনবল সংকটের কারণেই সাময়িকভাবে কেন্দ্রের কার্যক্রম বন্ধ ছিল।

তবে কেন্দ্রটি যাতে দ্রুত সেবা কার্যক্রমে ফিরে আসে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন। জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকেই সপ্তাহে তিনদিন নিয়মিত চিকিৎসা ও সেবা প্রদান শুরু করবে চিলাহাটি উপ-স্বাস্থ্য কেন্দ্রটি।

স্থানীয়দের মতে, চিলাহাটি অঞ্চলের জনসাধারণ বিশেষ করে নারী ও শিশুদের জন্য এ কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় কার্যক্রম শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, “জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কেন্দ্রটির সেবা পুনরায় চালুর বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।”

স্থানীয়রা আশা করছেন, নতুন ডিডিএস কিটস সংযোজন এবং নিয়মিত সেবা কার্যক্রম চালুর মাধ্যমে চিলাহাটির স্বাস্থ্যসেবা আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102