বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

ডিমলায় ট্রাক–অটোরিকশা সংঘর্ষে শিশুসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬২ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে ডালিয়া–তালতলা সড়কের ডালিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা গ্রামের সোনা উল্লাহর ছেলে আশরাফুল ইসলাম, তার স্ত্রী এবং পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে অটোরিকশাযোগে ভাগ্নির বাড়ি যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে প্রচণ্ড ধাক্কা দিলে ঘটনাস্থলেই দম্পতি প্রাণ হারান।
গুরুতর আহত অবস্থায় তাদের শিশুসন্তানকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত হয়। দুর্ঘটনায় অটোরিকশার আরও কয়েকজন যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ ও প্রাথমিক তদন্ত শুরু করে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহি জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102