বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

জলঢাকায় আলুর দাম না থাকলেও আগাম আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীর জলঢাকায় বাজারে আলুর দাম স্থিতিশীল না থাকলেও আগাম জাতের আলুর চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। লোকসানের শঙ্কা মাথায় নিয়েই তারা নাওয়া-খাওয়া ভুলে জমিতে কাজ করে যাচ্ছেন। গত মৌসুমে দাম কমে ক্ষতির মুখে পড়লেও এবার সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার আশায় আগের চেয়ে আরও বেশি যত্ন নিয়ে আলুর পরিচর্যায় মনোযোগ দিয়েছেন চাষিরা।
উপজেলা কৃষি বিভাগ জানায়, এ বছর জলঢাকায় প্রায় ৪২০ হেক্টর উঁচু জমিতে গ্রানুলা, সেভেনসহ বিভিন্ন জাতের আগাম আলুর চাষ হয়েছে। এছাড়া এলাকার দুটি হিমাগারে এখনো প্রায় ১২ হাজার মেট্রিক টন আলু মজুদ রয়েছে। বর্তমানে বাজারে আলুর দাম কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকার মধ্যে থাকায় নতুন আলুর দাম নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এক মাসের মধ্যেই মাঠে উঠবে আগাম আলু, তাই কী দাম পাওয়া যাবে—এ নিয়েই দুশ্চিন্তা চাষিদের।
মীরগঞ্জ ইউনিয়নের কৃষক আবুল হোসেন বলেন, “পাঁচ বিঘায় সেভেন জাতের আলু লাগিয়েছি। গতবার দাম না থাকায় বেশ ক্ষতি হয়েছে। এবার কী ভাগ্য নিয়ে আল্লাহ দিয়েছেন সেটাই দেখার অপেক্ষা।”
খুটামারা ইউনিয়নের কৃষক মাহাতাব আলী জানান, সেপ্টেম্বরের মাঝামাঝি হাইব্রিড ধান কাটার পর আলু রোপণ করেছেন তারা। তার আশা, নভেম্বরের পনেরো দিনের মধ্যেই নতুন আলু তোলা সম্ভব হবে। তিনি বলেন, “এ এলাকার আগাম আলু ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করি। কিন্তু এবার হিমাগারে পুরোনো আলু বেশি থাকায় দাম কেমন হবে তা নিয়ে শঙ্কায় আছি।”
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিজানুর রহমান জানান, জলঢাকা অঞ্চলে আগাম আলু বেশ জনপ্রিয়। ফলন তুলনামূলক কম হলেও বাজারে চাহিদা থাকায় কৃষকরা ভালো দাম পেয়ে থাকেন। তবে এবার সংরক্ষিত আলুর পরিমাণ বেশি হওয়ায় বাজারে প্রভাব পড়তে পারে। তিনি আরও বলেন, যেখানে পানি জমে না—সেসব উঁচু জমিই আগাম আলুর চাষের জন্য সবচেয়ে উপযোগী। সাধারণত ৫৫ থেকে ৬০ দিনের মধ্যেই এ জাতের আলু ঘরে তোলা যায়।
কৃষকদের আশা—দাম যদিও অনিশ্চিত, তবুও পরিশ্রমের সঠিক মূল্য তারা পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102