বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নীলফামারীতে এস ডি টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, দোয়া ও আলোচনা সভায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের প্রত্যয়

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬০ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো এস ডি টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৯টায় ডিমলা থানার গৌরনিতাই রেস্তোরাঁর দ্বিতীয় তলায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা মিলিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী। তিনি তাঁর বক্তব্যে এস ডি টেলিভিশনের ক্রমাগত অগ্রগতি ও সাফল্য কামনা করে বলেন, “এস ডি টেলিভিশনের মূল বার্তা একদিন বাস্তব হবে— বিশ্বজয়, বাংলার জয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ এ এম মানিক মন্ডল। তিনি বলেন, সাংবাদিকরা সবাই একে অপরের ভাই। সংবাদপেশার নৈতিকতা ও ঐক্য বজায় রেখে এস ডি টেলিভিশন আরও গতিশীলভাবে এগিয়ে যাক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস ডি টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ রায়হান পারভেজ নয়ন। তিনি উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এস ডি টেলিভিশন যাতে সত্য ও ন্যায়ের পথ ধরে সামনে এগিয়ে যেতে পারে, সে জন্য সবার সহযোগিতা ও দোয়া প্রয়োজন।”
সঞ্চালকের দায়িত্ব পালন করেন মানবাধিকার প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ ইমরান ইসলাম।
আলোচনা শেষে প্রতিষ্ঠানের উন্নতি, সাংবাদিকদের পেশাগত সাফল্য, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতি এক অনন্য সাংবাদিক মিলনমেলায় পরিণত হয়।
এই আয়োজনকে ঘিরে নীলফামারীর সাংবাদিক মহলে ছিল উৎসবমুখর পরিবেশ, যা স্থানীয় গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102